ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • বৃষ্টি এলেই আবর্জনা ছড়িয়ে পড়ে রাস্তায়

    ২১ বছরেও নগরীর কোথাও বসানো হয়নি ডাস্টবিন

    ২১ বছরেও নগরীর কোথাও বসানো হয়নি ডাস্টবিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিষ্ঠার একুশ বছরেও নগরীর ৩০ ওয়ার্ডে ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন বসাতে পারেনি বরিশাল সিটি করপোরেশন। ফলে সড়কের পাশে খোলা জায়গায় ময়লা আবর্জনা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। 

    স্থানীয়রা জানান, রাস্তায় ফেলা এসব ময়লা যানবাহনের চাকায় জড়িয়ে ছড়িয়ে পড়ছে সড়কের মধ্যে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা রবিউল ইসলামও সাধারণ মানুষের দর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ না পাওয়া ও বর্জ্য অপসারণের যন্ত্রপাতির অভাবে এ সমস্যা হচ্ছে। 

    রোববার সকালে নগরীর বটতলা, চৌমাথা, সিএন্ডবি পোল, চাঁদমারি ও সাগরদীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ। এসব ময়লা আশপাশের দোকান ও বাসিন্দারা ফেলছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন, প্রতিদিনই একইভাবে সড়কের পাশে ময়লা স্তুূপ করে রাখা হয়। সিটি করপোরেশনের কর্মচারিরা রাতে এসে ময়লা নিয়ে যায়। কিন্তু দিনের বেলায় এই ময়লার দুর্গন্ধ নিয়ে চলাচল করতে হয়। 

    বটতলা এলাকার বাসিন্দা গৃহবধূ ফারজানা ববি জানান, সড়কের পাশে খোলা ডাস্টবিনে (অস্থায়ী) বর্জ্য পড়ে থাকায় শিশুদের স্কুলে যাওয়া আসার সময় ময়লার দুর্গন্ধে মারাত্মক অস্বস্তিতে পড়তে হয়। কিন্তু এই সমস্যা দীর্ঘ বছর হলেও সিটি করপোরেশন এখানে ডাস্টবিনের কোন ব্যবস্থা করেনি। 

    একই অভিযোগ নগরীর চাঁদমারি এলাকার বাসিন্দা আনিস উদ্দিনের। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি করপোরেশনের কর্মচারিরা রাতে ময়লা নেয়। কিন্তু দিনের কয়েক ঘন্টাই সড়কের পাশেই ময়লা আবর্জনা পড়ে থাকে। 

    এলাকাবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের দিনে ময়লা অপসারণের জন্য বিভিন্ন সময় অনুরোধ করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তারা কোন পদক্ষেপ নেননি।   

    চান্দুর মার্কেট সংলগ্ন এক ক্ষুদ্র ব্যবসায়ী মামুন জানান, সড়কের পাশে ময়লা আবর্জনার কারণে বেচা কেনা কমে গেছে। ময়লার গন্ধে দোকানে সবাই আসতে চায়না। 

    বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর কম বেশী প্রায় ৪৫ হাজার আবাসিক, অনাবাসিক ও বাণিজ্যিক হোল্ডিং থেকে প্রতিদিন গড়ে ৪০০ টন বর্জ্য নগরীর রাস্তাঘাটে জমা হচ্ছে। তবে নগরীতে কোন ডাস্টবিনের অস্তিত্ব নেই। এমনকি গোটা নগরীতে সেকেন্ডারি ডাষ্টবিন আছে মাত্র দুটি।  ফলে বিভিন্ন বাসাবাড়ির লোকজন রাস্তার পাশের খোলা জায়গায় ময়লা ফেলে রাখছে। 

    নগর ভবনের পরিচ্ছন্ন কর্মীরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বাসা-বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে। পরে ওই বর্জ্য রাস্তাঘাটের নির্দিষ্টস্থানে ফেলে রাখা হয়। রাত ১০টা থেকে পরদিন ভোর পর্যন্ত সেখান থেকে সিটি কর্পোরেশনের গার্বেজ ট্রাকগুলো বর্জ্য সংগ্রহ করে কাউনিয়া এলাকার ময়লাখোলা বা গার্বেজ স্টেশনে নিয়ে ফেলে। ৩০টি ওয়ার্ডে বিভক্ত এ বর্জ্য অপসারণে বিসিসির পরিচ্ছন্ন শাখায় স্থায়ী ও অস্থায়ী নিয়োগে রয়েছেন এক হাজার কর্মী। ময়লা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে সিটি করপোরেশনের ১৮টি ট্রাক ও ২২০টি বক্সভ্যান।

    পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, সিটি করপোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় নাগরিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণ নেই বললেই চলে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে হলে নাগরিকদের অংশগ্রহণ বাড়াতেই হবে।

    বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা রাখার জন্য নগরীর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দুটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) রয়েছে। আরও ১৩টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আশায় এ উদ্যোগ নিতে পারছিনা। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ