ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • সোনারগাঁও টেক্সটাইল মিল চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ

    সোনারগাঁও টেক্সটাইল মিল চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবিলম্বে অযৌক্তিক লে-অফ প্রত্যাহার করে সোনারগাঁও টেক্সটাইল মিল চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগ্রাম পরিষদ। 

    রোববার বেলা ১১ টায় নগরীর রূপাতলী সোনারগাঁও টেক্সটাইলের প্রবেশ গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের সভাপতি  মাসুম গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদের জেলা সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী,  সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কোহিনুর আক্তার কনা, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইমরান, সহ সাধারণ সম্পাদক খুকুমণি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,সদস্য ইমান আলী প্রমুখ। 

    বক্তারা বলেন, ২০১৮ সালে টেক্সটাইল শ্রমিকদের জন্য যে ন্যুনতম মজুরি ঘোষণা করা হয়েছিল তা এখনো পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইলে বাস্তবায়ন হয়নি। বেতনস্কেলের তোয়াক্কা না করে একদিকে নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে, আরেকদিকে জুন মাসের বেতন অদ্যাবধি শ্রমিকরা পায়নি। 

    তাঁর উপর ঈদের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন অজুহাতে কারখানা লে-অফ করে রাখা হয়েছে। এ পর্যন্ত ২৩ দিন ধরে কারখানা বন্ধ করে ২২ জুলাই পর্যন্ত চার বার লে-অফ বর্ধিত করা হয়েছে। 

    বক্তারা অবিলম্বে মিল চালু এবং বকেয়া বেতনের দাবি মেনে নেয়ার দাবি জানান। আগামী ২২ জুলাই কারখানা লে-অফের নোটিশ শেষ হলে ২৩ জুলাই কারখানা খোলা না হলে এবং বকেয়া বেতন পরিশোধ না করা হলে রাজপথে অবস্থানসহ সড়ক অবরোধসহ আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ