ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • গলায় চিড়া আটকে প্রাণ গেল শিশুর

    গলায় চিড়া আটকে প্রাণ গেল শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদীতে গলায় চিড়া আটকে হাসপাতালে চিকিৎসাধীন মাহিম নামে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মুলাদী হাসপাতালে এ ঘটনা ঘটে। মাহিম উপজেলার মুলাদী সদর ইউনিয়নের পাতারচর গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

    জানা গেছে, মিজানুর রহমান ছেলের পেটের সমস্যার জন্য বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করেন।  শুক্রবার সন্ধ্যার দিকে মাহিমের মা ছেলেকে শুকনো চিড়া খাওয়ানো শুরু করেন। একপর্যায়ে গলায় চিড়া আটকে যায়। 

    ওই সময় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা গলা থেকে চিড়া বের করতে ব্যর্থ হয়। একপর্যায়ে মাহিম মৃত্যুর কোলে ঢলে পড়ে।  এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়েদুর রহমান জানান, শিশুটির মায়ের অসাবধানতার কারণে গলায় চিড়া আটকে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ