উজিরপুরে নারীর মরদেহ উদ্ধার

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য তার মরদেহ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভবঘুরে ওই নারীকে সম্প্রতি ওই এলাকায় ঘেরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর মডেল থানার এসআই আশিক জানান, স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আয়নাল হক শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে শিবপুর গ্রামের একটি ডোবায় অজ্ঞাতনামা এক নারীর লাশ পাওয়ার খবর পুলিশকে জানান। ওই রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
উজিরপুর থানার ওসি কামরুল হাসান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে শিবপুর গ্রামের একটি ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেস্টা চলছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।
এইচকেআর