ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ, ঘটক গ্রেফতার

    ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ, ঘটক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ঘটকের ধর্ষণে নববধূ অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সেই ঘটককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।  শুক্রবার  ঘটক হালিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাবের আভিযানিক দল। গতকাল শনিবার দুপুরে তাকে রাজাপুর থানায় সোপর্দ করেছে।

    জানা গেছে, সদর ইউনিয়নের চাড়াখালি এলাকায় বিয়ের তিনদিন আগে হালিম সিকদার (৪৫) নামে এক ঘটকের ধর্ষণে ১৫ বছর বয়সী কিশোরী অন্তঃসত্ত্বা  স্বামীর ঘর ছাড়া হয়েছেন। এ ঘটনায় ২৮ জুন রাজাপুর থানায় ঘটক হালিম সিকদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগির নানা। মামলার পর থেকেই হালিম সিকদার পলাতক ছিলেন। ১৪ জুলাই র‌্যাব- ৮ এর একটি দল ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে হালিম সিকদারকে গ্রেফতার করে রাজাপুর থানায় হস্তান্তর করেছে।

    প্রায় তের বছর আগে ভুক্তভোগী কিশোরীর বাবা-ময়ের বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। তখন থেকে ঐ কিশোরীকে তার নানা লালন-পালন করেছেন। অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে ২৪ এপ্রিল নুর জামান নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ঐ কিশোরীর। এর আগে ১৫ এপ্রিল দুপুরে কিশোরীর নানার বাসার পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম সিকদার তাকে ধর্ষণ করে। এতে করে কিশোরী অন্তঃসত্ত্বা   হয়ে যায়।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মামলার পর থেকেই আসামি হালিম সিকদার পলাতক ছিল। তাকে নারায়ণগঞ্জের একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে র‌্যাব - ৮ এর একটি দল আটক করে থানায় হস্তান্তর করেছে। হালিম সিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ