ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ ববি উপাচার্যের সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিনের সৌজন্য সাক্ষাৎ
  • বিশেষত প্রকৌশলী নিয়ে খোকন সেরনিয়াবাতের নগরী পরিদর্শন 

    বিশেষত প্রকৌশলী নিয়ে খোকন সেরনিয়াবাতের নগরী পরিদর্শন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আধুনিক ও উন্নত বরিশাল গড়ার লক্ষ্যে বিশেষজ্ঞ প্রকৌশলী সাথে নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নবনির্বাচিত সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। 

    শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  নগরীর নতুন বাজার, চৌমাথা বাজার, নথুল্লাবাদ বাজার, বটতলা বাজার, সিটি কর্পোরেশনের দক্ষিণ -পূর্বপাশ, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ  বিভিন্ন  স্থান পর্যবেক্ষণ করেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ও সহকারী প্রফেসর এবং অন্যান্য ইঞ্জিনিয়ারবৃন্দ। 

    এসময় সিটি মেয়র বলেন, আগামীর নগরী উন্নত এবং আধুনিকায়ন করার লক্ষ্যে পরিকল্পিত  স্ট্রাকচার ও  ড্রেনেজ ব্যবস্থা দৃশ্যমান  পরিবর্তনের জন্য তিনি বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহায়তা চেয়েছেন, যে কারণে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও অধ্যাপকবৃন্দ তাকে সহায়তা দিতে বরিশালের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেছেন। যত দ্রুত সম্ভব বরিশাল সিটি করপোরেশন এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে জানান তিনি।  
    খোকন সেরনিয়াবাত।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ