ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা

    বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 

    সভার শুরুতে গত জুন মাসের বিভিন্ন অপরাধ চিত্রের বিবরনীর সাথে পূর্ববর্তী মাস এবং আগের বছরের জুন মাসের অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালোচনা করেন বিএমপি কমিশনার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিস্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন তিনি। 

    এ সময় তিনি প্রো-এ্যাকটিভ পুলিশিংয়ের উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জাতীয় জরুরী সেবা-৯৯৯ ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে কঠোর নির্দেশনা দেন বিএমপি কমিশনার। 

    সভায় অতিরিক্ত কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-কমিশনার মো. নজরুল হোসেন, মো. আলী আশরাফ ভূঁঞা, তানভীর আরাফাত, খাঁন মুহাম্মদ আবু নাসের, সিআইডি’র পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, র‌্যাব-৮ উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম, শেবাচিম হাসপাতাল পরিচালকের প্রতিনিধি, পিবিআই, এপিবিএনসহ বিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ