ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ
  • বরিশালে কিংবদন্তি শিল্পোদ্যোক্তা নুরুল ইসলামকে স্মরণ

    বরিশালে কিংবদন্তি শিল্পোদ্যোক্তা  নুরুল ইসলামকে স্মরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিংবদন্তি শিল্পোদ্যোক্তা দেশের প্রখ্যাত শিল্পপতি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার আসরবাদ নগরীর প্যারারা রোডে যুগান্তর ব্যুরো অফিসের উদ্যোগে অফিস কার্যালয়ে এই দোয়া হয়। 

    এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খান রফিক, বরিশাল বিভাগীয় খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যালবার্ট রিপন বল্লভ প্রমুখ। 

    এসময় বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম রণাঙ্গনের যুদ্ধ শেষ করে শিল্পায়নের যুদ্ধে আত্মনিয়োগ করেছিলেন। তিনি আধুনিক চিন্তার ধারার একজন সাহসী উদ্যোক্তা ছিলেন। তার হাত ধরেই যমুনা গ্রুপ আজ শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তার সৃষ্টি ৪১টি শিল্প প্রতিষ্ঠানে দেশের এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এই মহান ব্যক্তি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আজীবন দৃঢ়তার সঙ্গে কাজ করে গেছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ