ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ
  • গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রধান আসামি গ্রেফতার 

     গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রধান আসামি গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি আসলাম চৌধুরী বাবুকে (২২) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। গ্রেফতারকৃত বাবু গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বানারঝর এলাকার লাল মিয়া চৌধুরীর ছেলে।

    অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, ২০২২ সালের ১৩ মে বিকেল ৪টায় ভুক্তভোগী কেনাকাটার জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি বাবুর সহযোগী জিসান সেই গৃহবধূকে ভয় দেখিয়ে মোটরসাইকেলযোগে তালপুকুরিয়া রোডের কালাম মোল্লার ঘেরের মধ্যে নিয়ে যায়। পরে নামধারী তিনজন এবং অজ্ঞাতনামা দুইজন আসামিসহ পাঁচজন গৃহবধূকে পালাক্রমে রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ধর্ষণ করে লিংক রোড এলাকায় ফেলে রেখে চলে যায়।

    তিনি আরও বলেন, পরে ভুক্তভোগীর পরিবারের লোকজন উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। ১৪ মে ভোর ৫টায় ওই গৃহবধূ নিজ বাড়ির আমগাছের ডালের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী পিরোজপুর জেলার নাজিরপুর থানায় অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় সহায়তার অপরাধে একটি মামলা করেন। ঘটনার পরে প্রধান আসামি বাবুসহ সবাই আত্মগোপনে চলে যায়।

    এ ঘটনার প্রেক্ষিতে বরিশাল র‌্যাব-৮ ও মাদারীপুর ক্যাম্পের একটি দল গতকাল বুধবার রাত ১০টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বাবুকে গ্রেফতার করে।

    অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে পিরোজপুর জেলার নাজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিরা পুলিশের হাতে বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ