ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ
  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম। 

    সভার বিএমপি'র সকল সদস্যদের বিবিধ কল্যানে গত মাসে আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যানমূলক সিদ্ধান্ত দেন পুলিশ কমিশনার। 

    অফিসার-ফোর্সদের সার্বিক কল্যানে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, কেন্টিনসহ সার্বিক বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ন নির্দেশনা দেন তিনি। এছাড়া নিয়ম শৃঙ্খলা চলতে কঠোর নির্দেশনা দেন তিনি। 

    সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় বিএমপি’র বিভিন্ন অফিস, ডরমেটরি ও বাসভবনের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ফ্রিজে জমানো পানি, পরিত্যাক্ত টায়ার, ডাব ও নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল ও আশেপাশে পড়ে থাকা পাত্রে জমে থাকা পানি অপসারণ করতে সকলের প্রতি আহ্বান জানান বিএমপি কমিশনার। 

    সভায় অতিরিক্ত কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-কমিশনার মো. নজরুল হোসেন, মো. আলী আশরাফ ভূঁঞা, তানভীর আরাফাত, খাঁন মুহাম্মদ আবু নাসের, সিআইডি’র পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, র‌্যাব-৮ উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম, শেবাচিম হাসপাতাল পরিচালকের প্রতিনিধি, পিবিআই, এপিবিএনসহ বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ