ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দুই ম্যাচ নিষিদ্ধ হলেন নেইমার

    দুই ম্যাচ নিষিদ্ধ হলেন নেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) এক ঘোষণায় নেইমারের দুই ম্যাচ নিষিদ্ধের কথা নিশ্চিত করেছে।

    এই সপ্তাহে লিগ ওয়ানে লিলের কাছে হারের ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার তিয়াগো দিয়ালোকে শেষ মুহূর্তে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নেইমার। পরে তিয়াগো তাকে গালাগাল করে লাল কার্ড দেখেন। দু’জনকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু শাস্তি কমিয়ে তা দুই ম্যাচ করা হয়।

    গত শনিবার ১-০ গোলে পিএসজিকে হারিয়ে লিল ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে। ১ পয়েন্ট কম নিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের পরে তৃতীয় স্থানে মোনাকো।

    নিষেধাজ্ঞার কারণে নেইমারকে ছাড়াই স্ট্রাসবোর্গের দল সাজাতে হবে মাউরিসিও পচেত্তিনোকে। ১৮ এপ্রিল সেন্ত এতিয়েন্নের বিপক্ষে হোম ম্যাচও খেলা হবে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। হলুদ কার্ডের কারণে স্ত্রাসবোর্গের মুখোমুখি হতে পারবেন না পিএসজির দুই মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ও ইদ্রিসা গুয়েইয়েও।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ