ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ
  • আগৈলঝাড়ায় পুলিশের ধাওয়া খেয়ে মৃত্যু  বিচারের দাবীতে স্থানীয়দের বিক্ষোভ 

    আগৈলঝাড়ায় পুলিশের ধাওয়া খেয়ে মৃত্যু  বিচারের দাবীতে স্থানীয়দের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় পুলিশের ধাওয়া খেয়ে একজনের মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিচারের দাবীতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের নিজাম উদ্দিন ফকিরের চায়ের দোকানের পিছনের পরিত্যক্ত পুকুর পারে বসে গতকাল মঙ্গলবার দুপুরে তাস খেলছিলেন স্থানীয় ইকবাল মৃধা, আলামিন মৃধা, জামাল মৃধা ও ফরিদ মৃধা।  এসময় তাস খেলা দেখছিলেন স্থানীয় অনেকে। 

    ওই সময় ওই স্থান দিয়ে গৌরনদী মডেল থানার পুলিশের টহলরত একটি পিকআপ চাচ্ছিল। তাস খেলা দেখে গাড়ী থেকে নেমে এসআই আব্দুল হক সিকদার, দুই পুলিশ সদস্য ও গাড়ী চালক তাদেরকে ধাওয়া করে। অনেকের সাথে তাস খেলা দেখছিলেন স্থানীয় মন্নাত হাওলাদারের ছেলে বিদেশ ফেরত (প্রবাসী) রফিক হাওলাদার (৪৫)। 

    পুলিশের ধাওয়া খেয়ে সবাই দৌড়ে পালিয়ে যায়। রফিক পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে পাট ক্ষেত ও রাস্তা পারি দিয়ে কাজী মন্নানের বাড়িতে গিয়ে অচেতন হয়ে পরে। তাকে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এসময় প্রত্যক্ষদর্শী শাকিল সরদারকেও পুলিশ মারধর করেছে বলে তিনি জানান। 
    এঘটনায় এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এঘটনায় বিকেল ৪টায় বিক্ষুদ্ধরা বার্থী-মাগুরা সড়কে ইউপি সদস্য অলি ফকিরের নেতৃত্বে পুলিশের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন। 

    আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার ও ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী টিপু খান জানান, দুুপুর বেলা আমি এখানে লাউ গাছের ঝাকা দিচ্ছিলাম। এসময় পুলিশের গাড়ী থামিয়ে তাস খেলারত সবাইকে ধাওয়া করে। দৌড়ে পালাতে গিয়ে রফিক হাওলাদার অসুস্থ হয়ে পরে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এসময় পুলিশ শাকিলকেও মারধর করেছে। 

    এ ঘটনায় অভিযুক্ত গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার সাংবাদিকদের বলেন, পুলিশের গাড়ী দেখে দৌড় পালাতে গিয়ে কেউ মারা গেলে আমার কি করার আছে। আমি কাউকে ধাওয়া দেইনি ও মারধর করিনি। 

    এব্যাপারে রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। সকলকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেছি। আমরা উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশ মত কাজ করবো। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ