ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম  ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে উদ্যোগ
  • বরিশাল মেরিন একাডেমিতে ফায়ার ফাইটিং সিমুলেটর উদ্বোধন

    বরিশাল মেরিন একাডেমিতে ফায়ার ফাইটিং সিমুলেটর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেরিন একাডেমিতে ফায়ার ফাইটিং সিমুলেটর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর মেরিন একাডেমি চত্বরে ফায়ার ফাইটিং সিমুলেটরের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বলেন, মেরিন একাডেমির ক্যাডেটদের জাহাজে অবস্থানকালীন অগ্নি নির্বাপনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে ফায়ার ফাইটিং সিমুলেটরটি স্থাপন করা হয়।

    তিনি বলেন, এর মাধ্যমে বরিশাল মেরিন একাডেমির ক্যাডেট প্রশিক্ষণে একটি নতুন মাত্রা যোগ করা হলো। এর মাধ্যমে বরিশাল মেরিন একাডেমির ক্যাডেটদের প্রশিক্ষণের মান আরও উন্নত ও যুগোপযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    উদ্বোধন শেষে ফায়ার ফাইটিং সিমুলেটররটি পরিদর্শন করেন সচিব। এসময় একাডেমির ক্যাডেটদের একটি অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়।
    এসময় বরিশাল মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান ও সিলেট মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই. কে. তৈমুরসহ মেরিনসহ বরিশাল মেরিন একাডেমির প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

    বরিশাল মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান জানান, ফায়ার ফাইটিং সিমুলেটরটির মাধ্যমে ক্যাডেটদের অগ্নি নির্বাপণের প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি অন্যান্য মেরিন প্রফেশনালদের জন্য ফায়ার ফাইটিং কোর্স আয়োজনের মাধ্যমে ক্যাডেটদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ