বরিশাল বিভাগে গত পাঁচদিন ধরে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

বরিশালে গত পাঁচদিন ধরে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেএছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার অল্প নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম। তিনি বলেন, পূর্ণিমা ও উজানের পানির চাপে নদীর পানি বেড়েছে। নদ-নদীতে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, তা মৌসুমের স্বাভাবিক পরিস্থিতি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া ওয়াটার লেভেলের তথ্য অনুযায়ী, সকাল ১০ টায় কীর্তনখোলা নদীর পানির বিপৎসীমা ২ দশমিক ১৪ সেন্টিমিটার হলেও বর্তমানে প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল সাড়ে ১০ টায় হিজলা উপজেলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৫০ সেন্টিমিটার হলেও প্রবাহিত হচ্ছে ২ দশমিক ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে।
এছাড়া সকাল সাড়ে ৯ টায় ভোলা খেয়াঘাটের তেঁতুলিয়া নদীর পানি ১ দশমিক ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল সাড়ে ৮ টায় ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি ২ দশমিক ৭৫ সেন্টিমিটার হলেও ২ দশমিক ২৬ সেন্টিমিটার দিয়ে ওপর দিয়ে এবং সকাল ৭ টা ১০ মিনিটে তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি ২ দশমিক ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে, সন্ধ্যা ৬ টায় বরগুনার বিশখালী নদীর পানি ১ দশমিক সেন্টিমিটার এবং বিখে পৌনে ৪ টায় পাথরঘাটার বিশখালী নদীর পানি ১ দশমিক ৮৫ সেন্টিমিটার, বিকেল ৫ নটা ২০ মিনিটে বেতাগীর বিশখালী নদীর পানি ১ দশমিক সেন্টিমিটার, উমেদপুর কচা নদীর পানি ১ দশমিক ৬৫ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬ টায় পিরোজপুরের বালেশ্বর নদীর পানি ১ দশমিক ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
এছাড়া, উজিরপুর স্বরূপকাঠি, গৌরনদী টরকি, বাবুগঞ্জ, বাকেরগঞ্জের বুড়িশ্বর কাইটপাড়া লোহালিয়া, ঝালকাঠির বিশখালি, কলাপাড়ার লোহালিয়া, মির্জাগঞ্জের পায়রা, আমতলীর বুড়িশ্বর নদীর পানি বিপৎসীমার কাছাকাছি ও নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ মোট ১৯টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে বিভাগের নি¤œাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেলেও তা ভাটায় আবার পানি নেমে যাবে।
আরজেএন