ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • মাইল ফলকের ম্যাচে মুশফিকের হাফসেঞ্চুরি

    মাইল ফলকের ম্যাচে মুশফিকের হাফসেঞ্চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুশফিকুর রহিমের জন্য দিনটি আনন্দময় হতে পারতো। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় সেটা আর হয়ে উঠলো না।

    আজ (শনিবার) দেশের হয়ে বড় এক মাইলফলকে পা রেখেছেন মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছেন তার ক্যারিয়ারের ২৫০তম ওয়ানডে।

    বাংলাদেশের হয়ে এর আগে কেউ ২৫০ ওয়ানডের মাইলফলক ছুঁতে পারেননি। মুশফিকই প্রথম ক্রিকেটার হিসেবে দেশের হয়ে এই কীর্তি গড়েছেন।

    বাংলাদেশের হয়ে অন্তত ২০০ ওয়ানডে খেলেছেন মোট পাঁচ ক্রিকেটার। তারা হলেন-মুশফিকুর রহিম (২৫০), তামিম ইকবাল (২৪১), সাকিব আল হাসান (২৩৪), মাহমুদউল্লাহ (২১৮) ও মাশরাফি বিন মর্তুজা (২১৮)।

    মুশফিক তার ২৫০তম ওয়ানডে ম্যাচের দিন হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে দলের হয়ে তার এই লড়াকু ইনিংসটা গেছে বিফলেই।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ