ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • প্রধানমন্ত্রীর কথা রাখলেন তামিম ইকবাল অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা

    প্রধানমন্ত্রীর কথা রাখলেন তামিম ইকবাল অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের পর অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে যান দুই ক্রিকেট তারকা তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা। পরে সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও ডাকা হয়। সেখানে আলোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম। তবে এই সিরিজেই নয়। আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার।

     তামিম দলে ফিরবেন আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নিয়ে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

    প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

    এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর  ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। এসময় তাঁর কান্নাজড়িত ঘোষণা দেখে গোটা বিশ্বের ভক্তরা হতাশ হয়ে পড়েন। এরপর সবাই তামিমকে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার অনুরোধ জানাতে থাকেন। এরই মধ্যে রাতে খবর ছড়িয়ে পড়ে, তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

     এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি ফেইসবুকে পোস্ট করে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, 'আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, ইনশাআল্লাহ।'
     
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ