ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • তামিমের ফেরার খবরে মিষ্টি-পানীয় বিতরণ

    তামিমের ফেরার খবরে মিষ্টি-পানীয় বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও জাতীয় দলের হয়ে ক্রিকেট মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর সাথে তিন ঘন্টারও বেশি সময়ের বৈঠকের পর অবসর ভাঙার কথা জানান তিনি। 

    গণমাধ্যমে তামিমের অবসর ভাঙার খবর আসার পরেই তার নিজ বাড়ির সামনে শুরু হয় আনন্দ উৎসব। চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় ভক্তদের মাঝে মিষ্টি, কোক এবং পেপসি বিতরণ করতে দেখা যায়। তামিমের পরিবারের পক্ষ থেকে ভক্তদের জন্য ছিল এই আয়োজন। 

    অবসরের একদিন পরেই তামিম ইকবালের এমন প্রত্যাবর্তনের খবরে তার নিজের শহর চট্টগ্রামে শুরু হয়েছে বাড়তি উন্মাদনা। এর আগে দুপুর থেকেই তার বাসার সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা।   

    ভক্তদের দাবি ছিল, ক্রিকেট এবং দেশের স্বার্থেই আরও একবার লাল সবুজের জার্সিতে ফিরে আসুক তামিম ইকবাল। অধিনায়কের পদ ছেড়ে দিলেও তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে চান এসব ভক্ত।

    শেষ পর্যন্ত তাদের সেই অনুরোধই যেন রাখলেন তামিম। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ দুপুরে আমাকে প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’ 

    এর আগে গতকাল দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে এক সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। জানান, বিগত কয়েকদিন ধরে পরিবারের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ