ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • টানা দুই ওভারে সাজঘরে সাকিব-মুশফিক, বড় বিপদে বাংলাদেশ

    টানা দুই ওভারে সাজঘরে সাকিব-মুশফিক, বড় বিপদে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৬ বলের মধ্যে বাংলাদেশ হারালো দুই ব্যাটিং স্তম্ভ সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমকে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বড় বিপদের মুখে টাইগাররা।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৭ রান। তাওহিদ হৃদয় ২৭ আর আফিফ হোসেন ধ্রুব ০ রানে অপরাজিত আছেন।

    টস হেরে ব্যাট করতে নেমে সূচনাটা মোটামুটি ভালো করেছিল টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল ধুঁকতে থাকলেও লিটনের সঙ্গে গড়েছিলেন ৩০ রানের জুটি। কিন্তু তামিম ইকবাল ফজল হক ফারুকির বলে আউট হওয়ার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ।

    ১৫.১ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। উইকেট ঢেকে দিতে হয় প্লাস্টিকের কাভার (ত্রিপল) দিয়ে। যার ফলে খেলাও বন্ধ হয়ে যায়। কিছু সময় বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা।


    এর আগে তামিম ইকবাল ধুঁকতে থাকলেও অন্যপাশে ধীরস্থির ব্যাটিং করছিলেন লিটন দাস। দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ দলের ইনিংসকে অনেকদূর এগিয়ে নিতে পারবেন তিনি। কিন্তু মুজিবের ঘূর্ণি বলের কাছে পরাস্ত হলেন লিটনও। ২৬ রান করে আউট হন তিনি।

    এর আগে, তামিম ইকবালের খেলা নিয়েই ধোঁয়াশা ছিল। পিঠের ইনজুরির কারণে তার খেলার সম্ভাবনা ছিল কম। তবুও তামিম জোর দিয়ে বলেছেন- তিনি প্রথম ম্যাচ খেলে দেখতে চান, তার ফিটনেস কেমন। যদিও তার এই কথায় যারপরনাই রেগে গিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

    তবুও অধিনায়কের ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্যদের উপেক্ষা করার সুযোগ নেই। যে কারণে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে থাকলেন তামিম ইকবাল। তবে তার যে সত্যিই ফিটনেসে সমস্যা রয়েছে তা বোঝা গেছে তার ব্যাটিংয়ে নামার পরই।

    আফগান বোলারদের সামনে বেশ ভালোভাবেই ধুঁকতে দেখা গেছে তাকে। আউট সাইড, ইনসাইড, লো বল কিংবা বাউন্স- কোনোটিতেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি তামিম।

    ২১ বল মোকাবিলা করেছেন। বাউন্ডারি মেরেছেন দুটি। রান করেছেন ১৩টি। কিন্তু উইকেটে বেশ অস্বস্তিতেই দেখা গেছে বাংলাদেশ দলের ওপেনার এবং অধিনায়ককে। শেষ পর্যন্ত সেই ফজল হক ফারুকিকেই উইকেট দিয়ে এলেন তিনি।

    গত বছরও বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের বিপক্ষে দারুণভাবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তামিম। তিন ম্যাচের সিরিজের তিনটিতেই আফগান পেসার ফজল হক ফারুকির বলে আউট হয়েছিলেন তিনি। সেবার তিন ম্যাচে (৮, ১১ ও ১২) মোট ৩১ রান করেন তিনি।
    এবার করলেন ১৩ রান। ইনিংসের সপ্তম ওভারে ফজল হক ফারুকির বলটিকে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে রহমানুল্লাহ গুরবাজের হাতে তুলে দেন তামিম। বাংলাদেশ দলের রান ছিল তখন ৩০।

    সব মিলিয়ে চারবারের মুখোমুখিতে তামিম ০, ফজলহক ফারুকি ৪- এ হলো আপাতত পরিসংখ্যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ