ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • টাইটান ট্র্যাজেডি: মিলেছে যাত্রীদের দেহাবশেষ, কাঁদলেন ‍উদ্ধারকারী দলের প্রধান

    টাইটান ট্র্যাজেডি: মিলেছে যাত্রীদের দেহাবশেষ, কাঁদলেন ‍উদ্ধারকারী দলের প্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মর্মান্তিক দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই সন্ধান মিলেছে সাবমেরিন ‘টাইটান’ এর ধ্বংসাবশেষ। সেই সঙ্গে মিলেছে সাবমেরিনটিতে থাকা পাঁচ যাত্রীর দেহাবশেষও। আর এ উদ্ধারকাজ সম্পর্কে বলতে গিয়েই কেঁদে ফেলেন উদ্ধারকারী দলের নেতা এড ক্যাসানো।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) নিউইয়র্কে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। জানান, অভিযানে গিয়ে তার দলের সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন।

    গত ১৮ জুন সমুদ্রের গভীরে যাত্রা করে টাইটান। কিন্তু এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরেই মাদার ভেসেল বা নিয়ন্ত্রণকারী জাহাজের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ছোট্ট এ সাবমেরিনটির। এরপরই এড ক্যাসানোর উদ্ধারকারী দলের ডাক পড়ে।

    ক্যাসানো বলেন, প্রথমে ভেবেছিলা, যাত্রীদের উদ্ধার করতে খুব বেশি বেগ পেতে হবে না। তবে শেষ পর্যন্ত সেটি খুব কঠিন হয়ে পড়ে। শেষমেশ রোবটচালিত ‘ওডিসিয়াস ৬কে’ নামক যানের সাহায্যে অভিযান চালিয়ে সমুদ্রের তলদেশে টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

    কান্নাজড়িত কণ্ঠে তিনি এ ঘটনার গুরুতর দিকটি স্বীকার করে নিতে সবার প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে এই উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের আবেগের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেন।

    গত ১৮ জুন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে রওনা হওয়ার কিছুক্ষণ পরই নিখোঁজ হয় ওশানগেট কোম্পানির সাবমেরিন টাইটান। মূলত রওনা হওয়ার পরপরই এটা বিস্ফোরিত হয়।

    চারদিনের অনুসন্ধানের পর ২২ জুন টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে সাবমেরিনটির ধ্বংসাবশেষ খুঁজে পায় মার্কিন কোস্ট গার্ড। সাবমেরিনটিতে একজন পাইলট ও ওশানগেটের প্রধান নির্বাহীসহ পাঁচ আরোহী ছিলেন। বিস্ফোরণে সবার মৃত্যু হয়েছে।

    কেন ও কীভাবে সাবমেরিন টাইটান ধ্বংস হয়, সে ব্যাপারে মার্কিন কোস্ট গার্ড আগেই বলেছে, সমুদ্রের তলদেশে পানির অস্বাভাবিক চাপ নিতে পারেনি ডুবোযানটি। এ কারণেই ভয়ঙ্কর অন্তর্মুখী বিস্ফোরণে মিলিসেকেন্ডের মধ্যেই এটি টুকরো টুকরো হয়ে যায়।

    ২৮ জুন টাইটানের ধ্বংসাবশেষ উপরে তুলে আনা হয়। সেদিন বিধ্বস্ত সাবমেরিনটির বেশিরভাগ অংশই পানির নিচ থেকে তুলে কানাডার নিউফাউন্ডল্যান্ডে সমুদ্র উপকূলে আনা হয়।

    টাইটানের পেছনের অংশও পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। আশা করা হচ্ছে, যে ত্রুটির কারণে সাবমেরিনটিতে বিস্ফোরণ ঘটেছে তা খুঁজে বের করতে এ ধ্বংসাবশেষ সাহায্য করবে।

    এদিকে, এরই মধ্যে ফের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিয়েছে টাইটানের মালিক প্রতিষ্ঠান ওশানগেট। এছাড়া নতুন পাইলট নিয়োগেরও বিজ্ঞপ্তি দিয়েছে তারা। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি।

     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ