ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিএমপির সড়ক নিরাপত্তা ও পরিবহন কমিটির যৌথ সভা

    বিএমপির সড়ক নিরাপত্তা ও পরিবহন কমিটির যৌথ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটি এবং যাত্রী ও পন্য পরিবহন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিএমপি’র সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার ও সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি সাইফুল ইসলাম। 

    সভায় বিআরটিএ’র বিভাগীয় পরিচালক  জিয়াউর রহমান, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত, সিটি করপোরেশনের প্রতিনিধি মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং মেট্রোপলিটন সড়ক পরিবহন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    সভায় বিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘর মুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বেঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবহন সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত গতিসীমা রোধ, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পন্য বহন বন্ধকরণ এবং মোটরযান চালনাকালে হেডফোন ও মুঠোফোন চালনা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এছাড়াও রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন এবং ফিটনেসহীন যানচলাচল বন্ধ করতে কঠোর নির্দেশ দেন বিএমপি কমিশনার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ