ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিপিএলে সাকিব এবার অন্য দলে

    বিপিএলে সাকিব এবার অন্য দলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঠের সাকিব আল হাসান ‌ভেরি মাচ প্রেডিক্টেবল। তার অতিবড় সমালোচকও মানেন, মাঠের সাকিব সবার সেরা। তার পারফরম্যান্স নিয়ে এতটুকু অনিশ্চয়তা নেই। দুই-একটা খারাপ দিন ছাড়া সাকিব সবসময় ব্যাট ও বল হাতে উজ্জ্বল।

    তবে মাঠের বাইরের সাকিবকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন। কবে কখন কী করবেন? কবে দেশে আসবেন, কবে কখন আবার চলে যাবেন? তা নিশ্চিত করে বলতে পারেন না তার খুব কাছের মানুষও।

    এছাড়া খেয়ালি ও খানিক হেয়ালি সাকিব ঘরোয়া ক্রিকেটে কোন দলে খেলবেন, সেটাও আগে থেকে বলা কঠিন। কারণ বিশ্বসেরা অলরাউন্ডার নিজের মনমতো দল পাল্টান। এখানে বেটার অফারের চেয়েও তার পছন্দ ও অপছন্দটাই বড়।
    তবে এবারের বিপিএল শুরুর ৬ মাস আগেই শোনা যাচ্ছে, সাকিবের দলবদলের খবর।

    ক্রিকেট পাড়ার খবর, সাকিব আগামী বিপিএলে দল বদলে ফেলবেন। মানে বরিশারের হয়ে আর খেলবেন না। সাকিবের খুব কাছের সূত্র থেকে এমনটাই জানা গেছে। টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নাকি বলেছেন, বরিশালে আর নয়। আগামীবার মানে ২০২৪ বিপিএলে তিনি নতুন দলে খেলবেন।


    সাকিব সত্যিই কোন দলে খেলবেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দুরকম কথা শোনা যাচ্ছে। এক পক্ষের দাবি, সাকিব বসুন্ধরা গ্রুপের দল রংপুর রাইডার্সে নাম লেখাবেন। অন্যপক্ষের দাবি, ঢাকা আবার নতুন মালিকানা বদলে আরও শক্তিশালী ও সমৃদ্ধ দল গড়বে। সাকিবকে সেখানেই দেখা যেতে পারে। এমনকি রাজশাহীর যদি নতুন দল হয়, তাহলে সেখানেও খেলতে পারেন সাকিব। তবে বরিশালে নয়, এটা মোটামুটি নিশ্চিত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ