ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে শান্তি সমাবেশে যুবলীগের অভিযোগ নৈরাজ্যের পথ বেছে নিয়েছে বিএনপি

    বরিশালে শান্তি সমাবেশে যুবলীগের অভিযোগ নৈরাজ্যের পথ বেছে নিয়েছে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমাবেশের নামে বিএনপি নৈরাজ্যের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। গতকাল শনিবার (২৪ জুন) বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে ‘সারা বাংলাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে’ তিনি এ কথা বলেন। বদিউল আলম ছিলেন সমাবেশের প্রধান বক্তা।

    তিনি বলেন, বিএনপি সমাবেশ করছে, আমাদের কোন আপত্তি নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাবেশের অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। কোথাও বাধা দেয়া হচ্ছে না।

    সমাবেশে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, আওয়ামী লীগ সব সময়ই ঐকব্যদ্ধ। আওয়ামী লীগকে কেউ ভাগ করতে পারবে না। এই সংগঠনের ওপর অত্যাচার-নির্যাতন হয়। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা কারও কাছে মাথা নত করেনা। যার প্রমাণ গত ১২ জুনের নির্বাচন।

    তিনি আরও বলেন, ‘আজ যারা যুব সমাজের নাম দিয়ে সমাবেশ করছে, তারা যত মানুষের সমাবেশ করুক, আমরা জানি ওদের মধ্যে কোন আদর্শ নেই। ওরা আদর্শিক রাজনীতি করেনা। যদি আদর্শিক রাজনীতি করতো, তাহলে তাদের মুখে কোনভাবেই অরাজনৈতিক কথা আসতে পারে না। ওনারা নির্বাচন হতে দেবে না’।

    ইউনুস বলেন, ‘আমরা বলতে চাই, এদেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু, আর দেশ চলে সংবিধান অনুযায়ী। তাই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, আপনাদের আহবান জানাতে চাই, যদি আপনারা রাজনীতি করেন, দেশের প্রতি যদি দেশপ্রেম থাকে, দেশকে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনে অংশগ্রহন করুন। আর যদি মনে করে ২০১৪ সালের মতো জ্বালাও- পোড়াও করে মানুষ পুড়িয়ে হত্যা করে আপনারা নৈরাজ্য সৃষ্টি করেন, তাহলে শুধু প্রতিহত করবো না, এবার এমন শিক্ষা দিবো আর কোনদিন নৈরাজ্য সৃষ্টি করার সাহস পাবেন না।’

    বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।

    তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘পানিকে যেভাবে দুভাগ করা যায়না, তেমনি রক্তকেও দুভাগ করা যায়না।  যারা খেলছেন, এ খেলা নতুন নয়।, আজ যারা মনে করেন আওয়ামী লীগ বিভক্ত, কিন্তু সেটা তো নয়। ১২ জুন তো দেখেছেন নৌকা কিভাবে জিতে গেছে।  এ বিজয় ধরে রাখতে হবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’

    সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, জহির উদ্দিন খসরু, বরিশাাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদ ফজলুল করিম শাহীন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক  এএম মেজবাহ্ উদ্দিন জুয়েল প্রমুখ।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ