ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মঠবাড়িয়ায় কৃষকলীগ নেতাসহ ৩ জন ধর্মীয় নেতার ওপর হামলাকারীদের বিচার দাবী

    মঠবাড়িয়ায় কৃষকলীগ নেতাসহ ৩ জন ধর্মীয় নেতার ওপর হামলাকারীদের বিচার দাবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি দ্বন্দে উপজেলা কৃষকলীগ নেতাসহ ৩জন ধর্মীয় নেতার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবী করে শনিবার বাংলাদেশ শেবাশ্রমে সংবাদ সম্মেলন করেন আহতরা।

    আহত পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন নেতা উত্তম কুমার রায় সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, কমিটির বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে পার্থ বেপারী, কাজল চন্দ্র দাস ও বাবুল কির্ত্তুনীয়সহ বেশ কয়েকজন মিলে হামলা চালায়। 

    এতে তিনি এবং সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক দেব দুলাল ও সাবেক সাধারণ সম্পাদক কৃষকলীগ নেতা শ্যামা শংকর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। গত শুক্রবার দুপুরে চোখ থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দেব দুলালকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

    এ ব্যাপারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি কজল চন্দ্র দাস বলেন, বিষয়টি মোটেও সত্য নয়। বরং আমার বাসায় ইট পাটকেল ও লাঠি সোটা নিয়ে হামলা করা হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরির্দন করেছে পুলিশ। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ