ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে তারুণ্যের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

    বরিশালে তারুণ্যের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশের প্রচার-প্রচারণায় হামলাসহ প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

    তিনি বলেন, বরিশালের হিজলায় ছাত্রদলের প্রচার-প্রচারণা লিফলেট বিতরণকালে হামলা হয়েছে। যারা হামলার শিকার হয়েছে তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সকল মানুষ ক্ষমতাসীন দলের হাতে নির্যাতনের শিকার হচ্ছে।

    যুবদলের কেন্দ্রীয় সভাপতি টুকু বলেন, তিনটি তরুণ সংগঠনের উদ্যোগে দেশের ছয় বিভাগীয় শহরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা মাঠে নেমেছে। আগামী দিনে বাংলাদেশকে বসবাস উপযোগী ও সবার সমান অধিকার নিয়ে বাঁচার জন্য এই সমাবেশ। মানুষের গণতন্ত্র হরণ ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই গণতন্ত্র, দেশ রক্ষায় যুব ও তরুণ সমাজ জাগ্রত হয়ে সমাবেশে যোগ দেবেন।

    টুকু আরও বলেন, দেশে ন্যায় বিচার নাই। বিগত দিনে দেশের প্রায় ৪ কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বঞ্চিত হয়েছে। দলীয়করণের মাধ্যমে চাকরি দেয়া হচ্ছে। তাই অন্যায়ের প্রতিবাদ জানাতে তরুণরা এই সমাবেশে ছুটে আসবে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক সফিকুল ইসলাম মিলটন, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, বরিশাল বিভাগীয় যুবদলের সহ-সভাপতি এইচ এম তছলিম উদ্দিন, সহ-সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।

    এছাড়াও স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, শনিবার (২৪ জুন) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিকেল ৩টায় বিভাগীয় তারুণ্য সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ