ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • একই দিনে চোট পেলেন তিন ওপেনার

    একই দিনে চোট পেলেন তিন ওপেনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঁচ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। গত শনিবার শেষ হয়েছে একমাত্র টেস্ট।

    মাঝের এই সময়টুকুও কাজে লাগাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার থেকে শুরু হয়েছে সাদা বলের ক্রিকেটারদের অনুশীলন।
    কিন্তু বৃহস্পতিবার একই দিনে চোট পেয়েছেন তিন উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল, লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। তামিমের পিঠের চোটটা পুরোনোই। ওই ব্যথার কারণে তিনি আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে খেলেননি।

    যদিও ওই ম্যাচের তৃতীয় দিন থেকে অনুশীলন শুরু করেন তামিম। কিন্তু বৃহস্পতিবার বেশ ভালো অস্বস্তি নিয়ে ফিরেছেন নেট থেকে। পিঠে হাত দিয়ে একাডেমি মাঠ ছাড়েন তামিম। তার মুখ দেখেও ব্যথাটা বোঝা গেছে স্পষ্ট।

    একই দিনে অনুশীলনের সময় নিচু হয়ে আসা বলে ব্যথা পান নাঈম। লিটনের চোট লেগেছে থ্রোয়ারের বল ডান হাতে বাজেভাবে লাগায়। এরপর আর নেটে ব্যাট করেননি লিটন। তাদের চোটের অবস্থার জন্য যোগাযোগ করলে দলের একটি সূত্র জানিয়েছে, কারো চোটই গুরুতর নয়। দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদে আলফে সানিও কোনো রিপোর্ট করেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ