ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিল বকেয়া

    শের-ই-বাংলা মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

    শের-ই-বাংলা মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিল পরিশোধ না করায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। তবে একই ক্যাম্পাসে থাকা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংযোগ চালু রয়েছে।

    বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান ফারুক।  

    তিনি জানান, ওজোপাডিকোর কাছে আমরা অনুরোধ করেছি যেন জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংযোগ চালু রাখে। এখন জুন মাস হওয়ায় বরাদ্দ পাওয়া সম্ভব না। যে কারণে বকেয়া পরিশোধেরও সুযোগ এ মুহূর্তে নেই। ওজোপাডিকোর সঙ্গে আলাপ করে সমস্যার সমাধানের চেষ্টা করছি।

    জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের কাছে ওজোপাডিকো ৪৮ লাখ ৮৬ হাজার ২২৫ টাকা বিদ্যুৎ বিল পাওনা। বকেয়া পরিশোধ করতে অসংখ্যবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কলেজ প্রশাসনের উদ্যোগে বিল পরিশোধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে বিধি মোতাবেক আজ দুপুর ১২টায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, হাসপাতাল ও কলেজের জন্য পৃথক দুটি মিটার রয়েছে। এর মধ্যে কলেজের বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের কাছে ৪৮ লাখ ৮৬ হাজার ২২৫ টাকা বকেয়া রয়েছে, যা পরিশোধের জন্য এর আগেও বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছে। তারা উদ্যোগ নেননি।

    এ কর্মকর্তা বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল আলাদা মিটারের আওতায়। সেখানে বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ