বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

আজ বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি। ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে সকাল নয়টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত কার্ড গ্রহীতাদের মধ্যে কম দামে বিক্রি করা হবে মসুর ডাল ও তেল। তেল প্রতি লিটার ১০০ টাকা ও ডাল ৭০ টাকায় বিক্রি হবে। একজন কার্ডধারী দুই কেজি মসুর ডাল ও দুই লিটার তেল কিনতে পারবেন।
টিসিবির ডিলার নাসির উদ্দিন জানান, গত রোববার পণ্য নেয়ার জন্য টাকা জমা দিয়েছি। বুধবার পণ্য পাওয়া গেছে। যা নিয়ম অনুসারে বিক্রি করা হবে।
বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, আজ থেকে ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড ও ২৩ জুন থেকে বাকি ১৬-৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এর আগে গত ১৩ জুন সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। বরিশালে নির্ধারিত সময়ে শুরু হয়নি। ফলে কম দামে টিসিবির পণ্য কিনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
আরজেএন