ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ৩ জুলাই, গেজেট প্রকাশ

    বরিশাল সিটির নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ ৩ জুলাই, গেজেট প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বরিশাল সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ। ওইদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে শপথ বাক্য পাঠ করাবেন। এছাড়া কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।

    এরই মধ্যে বরিশাল সিটি নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২০ জুন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর ৪৩ বিধি অনুযায়ী গেজেট প্রকাশ করা হয়।

    বুধবার সকালে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী মিডিয়া সেলে গেজেটের কপি প্রকাশ করা হয়।  
    বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণের আট দিনের মাথায় রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হলো। তবে ২১ জুন রাত পৌনে নয়টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গেজে পাওয়া যায়নি।

    গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
    নির্বাচিত এবং গেজেটভুক্ত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন- ডালিয়া পারভিন, আলমতাজ বেগম, কোহিনুর বেগম, আয়শা তৌহিদ লুনা, ইসরাত জাহান, মজিদা বোরহান, সালমা আক্তার শিলা, রেশমী বেগম, সেলিনা বেগম ও রাশিদা পারভীন।

    এছাড়া গেজেটভুক্ত ৩০টি ওয়ার্ড কাউন্সিলররা হলেন- যথাক্রমে আউয়াল মোল্লা, মো. মুন্না হাওলাদার, সৈয়দ হাবিবুর রহমান ফারুক, সৈয়দ শামসুদ্দোহা আবির, মো. কেফায়েত হোসেন রনি, খান মোহাম্মদ জামাল হোসেন, রফিকুল ইসলাম খোকন, মো. সেলিম হাওলাদার, সৈয়দ হুমায়ুন কবির লিংকু, মো. জয়নাল আবেদীন হাওলাদার, মজিবর রহমান, মো. আনোয়ার হোসেন রয়েল, মো. মেহেদী পারভেজ খান আবির, মো. শাকিল হোসেন পলাশ, মো. সামজিদুল কবির, সাহিন সিকদার, মো. আকতার উজ্জামান গাজী হিরু, জিয়াউল হক মাসুম, গাজী নঈমুল হোসেন লিটু, জিয়াউর রহমান বিপ্লব, শেখ সাঈদ আহমেদ মান্না, আনিসুর রহমান দুলাল, এনামুল হক বাহার, ফিরোজ আহমেদ, সুলতান মাহমুদ, মো. হুমায়ুন কবির, মো. মনিরুজ্জামান তালুকদার, মো. হুমায়ুন কবির, মো. ইমরান মোল্লা ও মো. খায়রুল মামুন।

    আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য লস্কর নূরুল হক বলেন, ‘বর্তমান মেয়রের মেয়র এখনো অনেক দিন আছে। যে কারণে নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ কবে সেটা এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। আপাতত ৩ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ পরবর্তী দায়িত্বগ্রহণের বিষয়ে হয়তো সিদ্ধান্ত হতে পারে।

    এ প্রসঙ্গে জানতে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ব্যক্তিগত মুঠোফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাঁর একান্ত সহকারী মো. রুবেল হাওলাদার বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আগামী ৩ জুলাই নবনির্বাচিত মেয়রকে শপথের তারিখ জানানো হয়েছে। তবে নবনির্বাচিত মেয়র কবে দায়িত্বভার গ্রহণ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ