বরিশালে গ্রামীণ ব্যাংকের লক্ষাধিক সদস্যদের গাছের চারা বিতরণ

গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশালের বিভিন্ন উপজেলায় ৭৬টি শাখায় সদস্যদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের লক্ষাধিক চারা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ শুরু হয় এবং বিকেলে শেষ হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল জোনের জোনাল ম্যানেজার এ.কে.এম ছাইদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রত্যেকে চারটি করে লাগাবো গাছ, সুস্থ্য থাকবো বারো মাস।
এসময় তিনি সকল সদস্যদের প্রতি বেশি বেশি ফলদ ও বনজ গাছের চারা লাগানোর আহবান জানান।
আরজেএন