ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • মানুষ আমাকে দেবতা বলে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    মানুষ আমাকে দেবতা বলে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে চার বছর পর প্রথমবার বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

    মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর বগুড়া রোডের একটি কনভেনশন হলে এ মতবিনিময় করেন তিনি। সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘মানুষ আমাকে দেবতা বলে। বাংলাদেশের অনেক এলাকায় আমি গিয়েছি। তাদের আমি সাধ্যমত সহায়তা করেছি। আমি নিজ সংসদীয় এলাকা থেকে মন্ত্রণালয়ে বেশি সময় দিয়েছি।

    তবে সদর আসনের সংসদ সদস্য হয়েও চারবছর পার হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কেন মতবিনিময় সভা করছেন এবং সাংবাদিকদের ফোন কল রিসিভ করেন না কেন? সাংবাদিকদের এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে যান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তিনি বলেন, যাদের নম্বর সেভ করা সেগুলো তিনি কলব্যাক করেন।

    এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বরিশাল শহর একেবারে নষ্ট হয়ে গিয়েছিলো। ভেনিস রূপের বরিশাল ভ্যানিস হয়ে গিয়েছে। নতুন মেয়রকে নিয়ে আমাদের বরিশালকে ফিরিয়ে আনবো। নগরীর সাতটি খাল খনন করে নাব্যতা ফিরিয়ে আনবো। যাতে করে সামনের বছর থেকে বরিশালে জলাবদ্ধতা না হয়।’

    তিনি আরও বলেন, ‘বরিশাল নগরীর মানুষ এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। আমি আপনাদের বলেছিলাম, খোকন সেরনিয়াবাত নির্বাচিত হওয়ার পর বরিশালের সড়ক সংস্কারের কাজ করবো। তবে কিছু বাধ্যবাধকতার কারণে সেটা সম্ভব না হলেও যথাসাধ্য চেষ্টা করবো।

    প্রতিমন্ত্রী বলেন, মাছঘাট, বাসস্ট্যান্ড, বাজার ঘাট দখলের সাথে আমি বা নতুন মেয়রের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের অনুসারী পরিচয়ে এসব করার সুযোগ নেই। এগুলো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সব কিছু করবো। বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর পরিকল্পনায় করা সিএন্ডবি রোডের শিশুপার্ক স্থানান্তরের বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

    মতবিনিময় সভায় বরিশালের সংসদ সদস্য হয়েও স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ না রাখা এবং তাদের ফোন কল না ধরার বিষয়ে প্রশ্ন করা হলে তার সদুত্তর দিতে পারেননি তিনি।

    এমনকি মতবিনিময় সভায় সাংবাদিকদের শীর্ষ সংগঠন এবং প্রথম সারির স্থানীয় পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়নি। ফলে এ নিয়ে সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    যদিও সাংবাদিকদের আমন্ত্রণের দায়িত্বে প্রতিমন্ত্রীর রাজনৈতিক সহযোগী মহানগর যুবলীগ নেতা মাহামুদুল হক খান মামুন ছিলেন বলে দাবি ঘনিষ্ঠ সূত্রের।

    তাঁর নির্দেশেই তাঁর (মামুন) পছন্দের লোকের বাইরে কোন সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি সূত্রটির। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা মাহামুদুল হক খান মামুন।

    মতবিনিময় সভায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক খান মামুন উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ