ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা এ্যাওয়ার্ড পেলেন ২৫ বাবা

    ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা এ্যাওয়ার্ড পেলেন ২৫ বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে দ্বিতীয়বারের মতো ২৫ জন বাবাকে সম্মানিত করেছে ‘গর্বিত বাবা ফাউন্ডেশন’। রাজধানীর একটি হোটেলে গত রোববার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বাবা বজলুর রশীদ খানসহ ২৫ জন সন্তান ও বাবাদের হাতে এই পুরষ্কার এবং উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

    শুরুতে বাবাকে নিয়ে গান পরিবেশন করেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক সুরলা। পরে সকল অতিথিকে গর্বিত বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সন্মাননা স্মারক বিশেষ পদক দেয়া হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান। 

    গর্বিত বাবা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

    এছাড়া পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সারাফাত এবং ডি কে গ্রæপের চেয়ারম্যান অমিও কুমার আগারওয়ালা, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান ও গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ