ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশালে বাসের ধাক্কায় আহত কলেজছাত্র মারা গেছেন

    বরিশালে বাসের ধাক্কায় আহত কলেজছাত্র মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে আহত কলেজছাত্র তাজীন খান (২১) মারা গেছেন।

    রোববার (১৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদীর কাছেমাবাদ এলাকায় একটি বাস তাকে ধাক্কা দেয়।

    গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    তাজীন বরিশাল সরকারি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি নগরের ভাটিখানা জোড় মসজিদ এলাকার খান বাড়ির বাসিন্দা ইউসুফ আলী খানের ছেলে।

    পেশায় সবজিবিক্রেতা বাবা ইউসুফ আলী খান বলেন, পড়াশুনার পাশাপাশি মোবাইল ফোনের সরঞ্জামাদি পাইকারি বিক্রির প্রতিষ্ঠানে চাকরি করত তাজীন। জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে মোবাইল ফোনের সরঞ্জামাদি পৌঁছে দেওয়া ও অর্ডার গ্রহণ করত সে।

    তিনি বলেন, রোববার সকালে গৌরনদীতে সরঞ্জামাদি পৌঁছে দিয়ে বরিশালের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ফিরছিল তাজীন। কাছেমাবাদ এলাকায় পৌঁছুলে ঢাকা থেকে বরিশালগামী ডলফিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টার দিকে মারা যায় সে।

    গৌরনদী হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ডলফিন পরিবহনের বাসটি মহাসড়কের ইছলাদি টোলপ্লাজা থেকে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ