ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • কোরবানির পশু বিক্রিতে ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় খুশি বরিশালের খামারিরা

    কোরবানির পশু বিক্রিতে ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় খুশি বরিশালের খামারিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত বরিশাল বিভাগের খামারিরা। গো-খাদ্যের দাম বাড়ায় এবার কোরবানির পশুর দামে প্রভাব পড়লেও ক্রেতাদের সাড়া মেলায় খুশি খামারিরা।

    বরিশালের খামারগুলোতে বছরজুড়ে বিভিন্ন জাতের গরু লালনপালন হলেও বেশি দামে বিক্রির টার্গেট থাকে কোরবানির ঈদ ঘিরে। তাই কোরবানি সামনে রেখে এখন খামারগুলোয় প্রতিনিয়ত বিক্রিযোগ্য পশুগুলোর যত্ন নেয়া হচ্ছে।

    দেশি গরুর পাশাপাশি এবার হাটে দেখা মিলবে সাইওয়াল, দেশাল, আরসিসি, নেপাল, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান ও পাকিস্তানি সাইয়াল জাতের গরুর। তবে গো-খাদ্যের দাম বাড়ার প্রভাব কোরবানির পশুর দামে পড়বে।

    এ বিষয়ে খামারিরা জানান, কোরবানির পশুপ্রতি দাম বাড়ার পাশাপাশি খামারে লাইভ ওয়েট মেশিনে বিক্রি করা পশুর দামও কেজিপ্রতি বাড়ানো হয়েছে ১০০ টাকা। আর এ বাস্তবতা ক্রেতারাও মেনে নিয়েছেন।

    এক খামারি বলেন, ‘গো-খাদ্যের দাম বেড়ে গেছে। সে হিসেবে গত বছরের তুলনায় এ বছর লাইভ ওয়েটে প্রতিকেজিতে দাম ১০০ টাকা বেড়েছে। আমাদের ৪০ শতাংশ গরু বিক্রি হয়ে গেছে। আমরা এখনও ভালো সাড়া পাচ্ছি।’

    এদিকে ভারতীয় গরু না এলে কোরবানির হাট স্থানীয় গরুর দখলে থাকবে বলেও আশা করছেন খামারিরা। আরেক খামারি বলেন, ‘যদি সীমান্ত দিয়ে গরু না ঢোকে, তাহলে আমরা বরিশালের গরুর চাহিদা আমাদের ফার্ম থেকে পূরণ করতে পারব।’

    প্রাণিসম্পদ অধিদফতর বলছে, এ বছর কোরবানির জন্য বিভাগের ৬টি জেলায় ২২ হাজার ৯৮৩ জন খামারির কাছে কোরবানিযোগ্য প্রায় ৪ লাখ ৫০ হাজার পশু আছে।

    তা ছাড়া কোরবানি সামনে রেখে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম বলেন, ‘হাটগুলোতে আমাদের মোবাইল টিম থাকবে। একই সঙ্গে ভ্রাম্যমাণ ভেটেরিনারি টিমও থাকবে। যদি কেউ হাটে অসুস্থ ও রোগাক্রান্ত পশু নিয়ে আসেন, তাহলে আমরা সেই পশু জব্দ করব আর বিক্রি করতে দেব না।’

    গত বছরের মতো এ বছরও বরিশাল বিভাগের ৬টি জেলার ২৬২টি হাটে কোরবানির পশু বেচাবিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ১২৯ ভেটেরিনারি মেডিকেল টিম হাটগুলোতে কোরবানিযোগ্য পশুর সুস্থতা পরীক্ষা করবে। সেই সঙ্গে হাটে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীও।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ