ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিএম কলেজের ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় তদন্তের দাবি

    বিএম কলেজের ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় তদন্তের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী মাইনুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় কলেজের জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা এই দাবি জানান। 

    মানববন্ধনে বক্তব্য দেন, বিএম কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম সুজন, বিজন সিকদার, সাদমান খান, অমি মিয়া, কানিজ ফাতিমা, সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে মিছিল নিয়ে কলেজ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ করেন শিক্ষার্থীরা। 

    মাইনুলের মৃত্যুকে হত্যা দাবি করে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ছাড়া এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’  বিএম কলেজের সার্জেন্ট ফজলুল হক (মুসলিম) হলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গত শনিবার বিকেলে মাইনুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মাইনুল সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকায়।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ