ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আশ্বাস দিয়েও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেউ

    বরিশালে চিকিৎসার নামে লাগামহীন ফি আদায় চলছেই

    বরিশালে চিকিৎসার নামে লাগামহীন ফি আদায় চলছেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে এখনো বন্ধ হয়নি অতিরিক্ত ফি নিয়ে চিকিৎসকদের রোগী দেখা। আইন না থাকায় লাগাম ছাড়া ফি নিচ্ছেন তাঁরা। তাদের এমন আচরণে অসহায় রোগী ও স্বজনরা। 

    নগরীর  বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ব্যক্তিগত চেম্বার নিয়ে বসা বেশিরভাগ বিশেষজ্ঞ চিকিৎসকই রোগীদের কাছ থেকে এমন বাড়তি ফি নিচ্ছেন। 

    তবে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে ইচ্ছেমতো ফি নেয়ার ক্ষেত্রে কয়েকজন চিকিৎসক বলেছেন, কোনো ডাক্তার কোনো রোগীকে জোর করে ধরে আনেন না। যোগ্যতা অনুযায়ী ফি নেন তাঁরা। 

    তাদের দাবি, ফি নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়। তবে রোগীর প্রতি ডাক্তারদের সময় বাড়াতে রেফারেল সিস্টেম চালু করা যেতে পারে। সে ক্ষেত্রে বিশেষজ্ঞদের চেম্বারে রোগীর চাপ কমবে। ডাক্তাররাও সময় দিতে পারবেন।

    অথচ চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখানো নিয়ে বিস্তর অভিযোগ রোগী ও স্বজনদের। ভা-ারিয়া উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন গত সপ্তাহে বরিশাল সদর রোডের বেলভিউ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ এক চিকিৎসককে দেখাতে  এসেছিলেন। তিনি বলেন ওই চিকিৎসক একসঙ্গে একাধিক রোগী দেখেন। এক রোগীর সামনে আরেক রোগী তার গোপন ব্যাধির কথা বলছেন। এ সময় তারা এ নিয়ে বিব্রতবোধের কথা ওই চিকিৎসককে জানান। চিকিৎসক বলেন, তাকে এত রোগী দেখতে হয় যে এভাবে না দেখলে শেষ করা যাবে না। সুতরাং কিছু করার নেই। আমরা বাধ্য হয়ে ডাক্তার না দেখিয়েই চলে এসেছি। 

    রোগীদের বড় অভিযোগ, দূর-দূরান্ত থেকে আসা গ্রামের রোগী ও রোগীর লোকজনের সঙ্গে ডাক্তাররা ঠিকমতো কথা বলেন না। কথা শোনেন না।

    সরেজমিনে দেখা গেছে, বরিশাল ল্যাবএইড হাসপাতাল, পপুলার, বেলভিউ হসপিটাল এন্ড মেডিকেল সার্ভিস্সে (প্রাঃ) লিমিটেডে প্রসূতি চিকিৎসক সাবেক মেডিকেল অফিসার জি.কে. চক্রবর্তীর সর্বোচ্চ ফি ১৮০০ টাকা, ল্যাব এইডে রোগী নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এম আর তালুকদার মুজিবের ভিজিট এক হাজার টাকা,  কনিকা ডায়াগনস্টি সেন্টারে রোগী দেখেন শেবাচিম হাসতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার রণজিৎ খাঁ। তাঁর ভিজিট ১৩০০ টাকা। স্নায়ুরোগ ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অমিতাভ সরকারের ভিজিট ১০০০ টাকা। এছাড়া বেশিরভাগ হাসপাতালে চিকিৎসকদের ফি ১ হাজার থেকে ১২০০ টাকা। এছাড়া ছোট, মাঝারি মানের ক্লিনিকেও একই ধরনের ফি নিতে দেখা গেছে। 

    বাউফল  সদর থেকে আসা আমেনা খাতুন নামের এক রোগী ল্যাবএইড হাসপাতালে ডা. কবিরুজ্জামানের কাছে পায়ের চিকিৎসা নিতে আসেন। আমেনা খাতুন বলেন, ২ বছর আগে স্যারের কাছে এসেছিলাম তখন স্যারের (ডাক্তারের) ফি ছিল ৭০০ টাকা। এখন সেই ফি বেড়ে ১০০০ টাকা করা হয়েছে। এমনভাবে ফি বাড়লে তো আমাদের মতো গরিব মানুষরা চিকিৎসা না করেই মারা যাবে।

    এদিকে বেলভিউ হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ (এক্স) বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাকির হোসেন। অতিরিক্ত ফি নিয়ে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি  বলেন, আমি আমার যোগ্যতা অনুযায়ী ফি নিই। ঢাকায় একজন বিশেষজ্ঞ চিকিৎকের ফি ২ হাজার থেকে ২৫০০ টাকা। সে ক্ষেত্রে আমার ফি ১৫০০ থেকে ২০০০ টাকা হওয়া উচিত। কিন্তু তা নেই না। তিনি বলেন, ইনকাম ট্যাক্স কর্মকর্তারা আমাদের কোন ছাড় দেয় না। চারজন রোগী দেখলে তাঁরা লিখেন ১২ জন রোগী দেখছি। তাদের বিরূদ্ধে পারলে নিউজ লেখেন। 

    এ ব্যাপারে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক হোসেন বলেন, চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ে বিভিন্ন সভায় উপস্থাপন করা হয়। অনেক সময় এত ফি না  নিতে চিকিৎসকদের অনুরোধ করা হয়। কিন্তু কোন কাজে আসে না। তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘সরকারের উচিত সব পেশার জন্যই ফি নির্ধারণের উদ্যোগ নেওয়া। আর ওই উদ্যোগের অংশ হিসেবেই তখন আমরা চিকিৎসকদের এ ধরনের বাড়তি ফি’র ব্যাপারে পদক্ষেপ নেব। 
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ