ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে:  চরমোনাই পীর

    আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে:  চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান শাসকদল ফেরাউনের কায়দায় দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই দরবারের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

    তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা হাজার হাজার বহিরাগত এনে সন্ত্রাসী কায়দায় নির্বাচনের পরিবেশকে ব্যাহত করেছে। বর্তমান শাসকদল তারা ফেরাউনের কায়দায় দেশ চালাচ্ছে, এ থেকে দেশকে রক্ষা করতে দেশের সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। অনতিবিলম্বে সিইসিকে পদত্যাগ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতে এখনই সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন করার পদক্ষেপ গ্রহণ করতে বলেন তিনি।

         
    গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবী আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সিইসি’র পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

    দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে অস্থায়ী মঞ্চে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর।

    কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল শেষে অশ্বিনী কুমার হলের সামনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকায় জুতাপেটা এবং দাহ করেন নেতা-কর্মীরা।

    এর আগে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমেদ কাওছার। এছাড়া সঞ্চালনায় ছিলেন, দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হামিদী।

    এসময় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ‘হাতপাখার প্রার্থীর ওপর হামলার ঘটনায় সিইসি’র মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘তিনি কি ইন্তেকাল করেছেন?" শায়েখে চরমোনাইকে নিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সাথে বেমানান। এমন বক্তব্য নির্বাচন কমিশনারের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে।

    তিনি আরও বলেন, ‘সিইসি'র এমন বক্তব্যেকে সচেতনমহল পাগলের প্রলাপ বলে অবিহিত করেছেন। আপনি (সিইসি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। অন্যথায় দেশের জনগণ ব্যর্থ ও অথর্ব সিইসিকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।

    চরমোনাই পীর বলেন, ‘নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক পক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনের মুখ্য ভ‚মিকা নির্বাচন কমিশনের। কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে বারবার একটি নিরপেক্ষ জায়গায় পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছেন। যারা ইনিয়েবিনিয়ে জাতিকে ধোকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচনের আয়োজন করে চলছে। বর্তমান কাজী হাবিবুল আউয়াল-এর নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পিছনে ফেলে ইতোমধ্যে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচিয় দিচ্ছেন’।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবাইদুর রহমান মাহাবুব।

    এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন- চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম, ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, বরিশাল জেলার সেক্রেটারী মাওলানা উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের আশ্রাফী, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাওছারুল ইসলাম, মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়াতুল্লাহ আযাদী প্রমুখ।

    এর আগে সমাবেশকে ঘিরে জুমার নামাজের পর থেকে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোডে আসতে শুরু করে। বিকেল তিনটা বাজার আগেই গোটা সদর রোড এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

    কাকলীর মোড় থেকে জেলাখানার মোড়পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে সদর রোড এলাকায় সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সদর রোডের আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। বিকাল সাড়ে ৫টায় সমাবেশ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তাছাড়া সমাবেশেকে ঘিরে সদর রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ