ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবিতে বরিশালে মানববন্ধন

     সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচার দাবিতে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরে বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন। 

    শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সহযোগীতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, নুরুল আলম ফরিদ, ফিরদাউস সোহাগ, রাহাত খান, গোবিন্দ সাহা ও এমআর প্রিন্সসহ অন্যান্যরা। 

    বক্তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র প্রতিবাদ জানান। হত্যায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তারা। এই হত্যার বিচার না হাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ