ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ও মেরিন একাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    বরিশাল বিশ্ববিদ্যালয় ও মেরিন একাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা সহযোগীতার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বরিশাল মেরিন একাডেমির অডিটরিয়ামে এই স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুপ্রভাত হালদার এবং বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল পক্ষ থেকে একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা গোলাম রায়হান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

    অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, ট্রেজারার বদিউজ্জামান ভূইয়া, বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান বিএন সহ সকল প্রশিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিণ একাডেমি বরিশাল প্রতিবেশী দুটি প্রতিষ্ঠান হওয়ায় সকল ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা বিনিময়ের মাধ্যমে দুটি প্রতিষ্ঠান নিজেদের মনোন্নয়নের পাশাপাশি বাংলাদেশের জন্য শিক্ষিত ও দক্ষ জনবল তৈরি করতে পারবে। 

    আন্তজার্তিক মেরিটাইম সেক্টরে ক্রমবর্ধমান মেরিণ প্রফেশনালদের চাহিদা, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল আরও একধাপ এগিয়ে যাবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ