ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বাঙালি সংস্কৃতির ক্যানভাসে ব্যতিক্রমী উন্নয়ন হবে, ভাবছেন নগরবাসী

    বাঙালি সংস্কৃতির ক্যানভাসে ব্যতিক্রমী উন্নয়ন হবে, ভাবছেন নগরবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতঃপর আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত জনগণের ভোটের রাজনীতিতে তিনিও যে রাজনৈতিক পরিবারেরই একজন যোগ্য উত্তরসূরী, এযাবত সেটাই প্রমাণিত হল। বংশ পরম্পরায় ভাগ্নে হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত তার ধমনীতে প্রবাহিত। তিনি আবহমান বাংলার কৃষকক‚লের নয়নের মণি সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান এবং প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ফুফাত ভাই। পারিবারিক সুনামের ভিত্তিতে তিনি এখন আমাদের নগর পিতা হিসেবে প্রতিষ্ঠিত। 

    বর্তমান মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী পরিবর্তন করেছেন। সেখানে বেছে নিয়েছেন একই পরিবারের আরেক সদস্য খোকন সেরনিয়াবাতকে। বরিশালের রাজনীতিতে তিনি অপরিচিতই ছিলেন। নিজের পরিবার নিয়ে বসবাস করতেন খুলনায়। শৈশবের প্রায় ১৭ বছর তার নেতৃত্ব গুণাগুণ তৈরি হয়েই ছিল পিতার সংস্পর্শে। মনোনয়ন বদলের কারণে কিছুটা ওলট-পালট মনে হয়েছিল বরিশালের রাজনৈতিক দৃশ্যপটও। 

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রির হত্যাযজ্ঞ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া স্বজনের রক্তভেজা দুঃসহ জীবনের মাঝে ডুবে থেকেও বরিশালের নগর পিতা হিসেবে খোকন সেরনিয়াবাত এখন নিজেকে যোগ্য উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছেন। প্রায়শই তার ওপরও রাজনৈতিক চাপ ও পরিবারের নিরাপত্তাহীনতার হুমকি ছিল। ফলে পঁচাত্তর পরবর্তী সময়ে এই মানুষটিকেও পার করতে হয়েছে আরো এক ট্র্যাজেডিময় জীবন। 

    তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকেও দেশ ছাড়তে হয়েছে। কিন্তু অসম সাহসী মনোবলের কারণে অনেক বড় বড় বিপর্যয়ের মধ্যেও ভেঙে পরেননি। যদিও সেনা শাসক জিয়াউর রহমান, এরশাদ ও বিএনপি-জামায়াত জোট সরকারের মতো কোনও আমলেই প্রকাশ্যে আসেননি খোকন সেরনিয়াবাত। অথচ রাজনীতির মাঠে খুব স্বল্প সময়ের মধ্যেই নিজের মেধা দিয়ে উঠে আসছেন। হয়তো অচিরেই তিনি বরিশালের রাজনৈতিক অঙ্গন দ্বিধাবিভক্তি থেকে কলুষমুক্ত করবেন। শুধু তাই নয় তার নেতৃত্বে বরিশালের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল কার্যক্রম আরও সুসংগঠিত হবে। একই সঙ্গে তিনি বাঙালি সংস্কৃতির বিশাল ক্যানভাস জুড়ে  বরিশাল নগরীর ব্যতিক্রমী উন্নয়নে প্রতি গুরুত্ব দেবেন বলে আশা করছেন নগরবাসী।
    লেখক : কবি ও দৈনিক মতবাদের যুগ্ম সম্পাদক।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ