ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

    বরিশাল সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। আজ সোমবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল চারটা পর্যন্ত।তবে সকাল থেকে ভোটারদের উপস্থিতি তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। ভোট শুরুর পর সরকারি বরিশাল কলেজ ভোট কেন্দ্রের চার নম্বর কক্ষে ইভিএমে ত্রুটি দেখা দেয়ায় প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।

    এর আগে সকাল আটটার দিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ভোট দেন আবদুল মান্নান বিডিএফ তামিল মাদ্রাসা কেন্দ্রে। এছাড়া হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ভোট দেন রুপাতলী হাউজিংয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। 

    বরিশাল সিটিতে এবার ভোট দিবেন ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ ভোটার। এর মধ্যে নারী ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন। সিটির মোট ভোটকেন্দ্র ১২৬টি। এখানে ওয়ার্ডের সংখ্যা ৩০ আর সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১০। কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১১৬ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৪২ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ