ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • সোয়া দুই লাখ ভোটারের রায়ে নির্বাচিত হবেন মেয়র-কাউন্সিলর

    সোয়া দুই লাখ ভোটারের রায়ে নির্বাচিত হবেন মেয়র-কাউন্সিলর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১২ জুন অনুষ্ঠিত হচ্ছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের কাক্সিক্ষত ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ১২৬টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে। এরপর গণনা শেষে ঘোষণা হবে নির্বাচিতদের নাম। 

    নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তিনটি পদে অংশ নেয়া মোট ১৬৭ জন প্রার্থীর মধ্যে থেকে মেয়রসহ ৪১ জনের ভাগ্য নির্ধারণ করবেন ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার। এদের মধ্যে মেয়র প্রার্থী ৭ জন, ১১৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪২ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।

    অপরদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের লক্ষ্যে দুদিন আগে থেকেই নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয় ১০ প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য। তাছাড়া রোববার সকাল থেকে দুপুরের মধ্যেই বরিশাল জেলা শিল্পকলা একাডেমি থেকে কড়া নিরাপত্তায় ১২৬টি ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সহ ভোটগ্রহণের সব সরঞ্জাম।

    প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ১২ জুন কাক্সিক্ষত বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

    সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ প্রার্থীর মধ্যে চারজন দলীয় প্রতীকে নির্বাচন করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবং জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু।

    এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মরহুম বিএনপি নেতার ছেলে, সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপণ, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন হাওলাদার এবং গণমাধ্যম কর্মী আসাদুজ্জামান।

    এদিকে, মেয়র প্রার্থী সাতজন হলেও ভোটের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। সাধারণ ভোটারদের অভিমত এই তিন প্রার্থীর মধ্যে থেকেই নির্বাচিত হবে বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের মেয়র। যদিও সাত প্রার্থীই জয়ের বিষয়ে আশাবাদী।

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়া সকল প্রার্থীই আমাদের কাছে সমান। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহণের সকল প্রস্তুতি রোববারের মধ্যেই সম্পন্ন করেছি। ১০৬টি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণসহ সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ১৮-১৯ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন রোববার ভোটকেন্দ্রে ইভিএম স্থানান্তরের পর থেকেই।

    তিনি জানান, ‘ভোটকেন্দ্রের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন তারা রোববারের মধ্যেই তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। এরমধ্যে প্রতিটি কেন্দ্রে একজন করে মোট ১২৬ জন প্রিজাইডিং অফিসার, ৮৯৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৭৮০ জন পুলিং অফিসার রোববার থেকেই ভোটকেন্দ্রে অবস্থান নেন। এছাড়া ভোটকেন্দ্রের বাইরে পুলিশ এবং আনসার সদস্যরাও রোববার থেকে তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন।

    তিনি বলেন, ‘সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৪টায়। তবে নির্ধারিত সময়ের পরেও ভোটকেন্দ্রের সীমানার মধ্যে অবস্থানরত ভোটারদের ভোট দেয়ার সুযোগ দেয়া হবে। ভোটগ্রহণ শেষে নগরীর বান্দ রোডে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়াম থেকে ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। ভোট শেষে যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

    তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে এখনো কোন শঙ্কা দেখা যাচ্ছে না। আমরা আশা করছি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোটকেন্দ্রে বা নির্বাচনী এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের প্রশ্নে কোন ছাড় দিবো না।

    এদিকে, রোববার সরেজমিনে দেখা গেছে, ‘নগরীর প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে ৩৫টি চেকপোস্ট বসিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সেখানে মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি জেলা, নৌ এবং আমর্ড পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহন ও অপরিচিত লোকেদের তল্লাশীসহ খোঁজ খবর নিচ্ছেন। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া নিষেধাজ্ঞার মধ্যে অবৈধভাবে ঘোরাফেরা করা ব্যক্তি ও তাদের মোটরসাইকেল জব্দ করছেন চেকপোস্টে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    এছাড়া শনিবার বিকাল থেকেই নগরীতে টহল কার্যক্রম জোড়দার করে নির্বাচন উপলক্ষে মোতায়েন করা বিজিবি এবং র‌্যাব-৮ এর টহল টিম। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই দুটি ইউনিটের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। এছাড়া ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধিন মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছেন নির্বাচনী এলাকায়। ভোট শেষে আগামী ১৪ জুন পর্যন্ত নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করবেন তারা।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘নির্বাচনের দায়িত্ব পালন করছে মোট ৪ হাজার ৪৩৪ জন পুলিশ এবং আনসার সদস্য। এদের মধ্যে জেলা পুলিশ, নৌ-পুলিশ এবং আর্মড পুলিশ রয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবি (৩০০ জন সদস্য) এবং র‌্যাবের ১৬টি টিমে মোট দেড়শ জন সদস্য বাধা এবং শঙ্কামুক্ত একটি নির্বাচন সম্পন্ন করতে কাজ করছেন। তাই কোন গুজবে কান না দিয়ে ১২ জুন ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান নগর পুলিশ প্রধান সাইফুল ইসলাম।

    উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। এদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় চারজনসহ মোট ৭ জন মেয়র প্রার্থী। এছাড়া সাধারণ ওয়ার্ডে ১১৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন। এদের মধ্যে একজন মেয়র, ৩০ জন সাধারণ এবং ১০ জন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করবেন ভোটাররা। আর তাই শেষ পর্যন্ত কাদের নিয়ে গঠিত হবে বরিশাল সিটি করপোরেশনের ৫ম পরিষদ সে জন্য অপেক্ষা করতে হবে আজ ১২ জুন রাত পর্যন্ত।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ