ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতকে

    জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই।

    ২০ বছর আগে অস্ট্রলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা এখনো টিকে আছে রেকর্ড হিসেবে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘গদা’ হাতে নিতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ২৪ রান করেছে তারা।

    দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। দেড় সেশনের মতো কাটিয়ে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে ইনিংস ঘোষণা করে তারা। লিড নেয় ৪৪৩ রানের। সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। ৪১ রান আসে মার্নাস লাবুশেন ও মিচেল স্টার্কের ব্যাট থেকেও। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা তিনটি এবং মোহাম্মদ শামি ও উমেশ যাদব নেন দুটি করে উইকেট।

    এর আগে নিজেদের প্রথম স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৪৬৯ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানেই গুটিয়ে যায় ভারত। ইতিহাস গড়ার জন্য তাদের হাতে আজকের দুটি সেশন ও কালকের পুরো দিন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ