বিসিসি নির্বাচন: বরিশালে ১০ প্লাটুন বিজিবি

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
আগামীকাল সোমবার বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষা করবে র্যাব-পুলিশ-বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সাড়ে ৪ হাজার সদস্য। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশের ১০ প্লাটুন।
গতকাল শনিবার দুপুর ১টার দিকে বিজিবি ১০টি প্লাটুন বরিশাল পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেন জেলা ম্যাজিস্ট্রেট ও বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। রোববার থেকে প্লাটুনের সদস্যরা মাঠপর্যায়ে নিজেদের কাজ শুরু করবে বলেও তিনি জানান।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন