ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • জনগণ ভালোবেশেই ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে: ফয়জুল করীম 

    জনগণ ভালোবেশেই ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে: ফয়জুল করীম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিসিসি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, একটি মহল সাধারণ ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেয়ার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই ভোটকেন্দ্র ছেড়ে যাওয়া যাবেনা। তিনি সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে প্রদান করার আহবান জানান।

    শনিবার সকালে নগরীর লঞ্চঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

    ফয়জুল করীম বলেন, আমাদের কাছে কিছু খবর এসেছে যে কেউ কেউ সাধারণ মানুষদের ভোট বাগাতে টাকার ছড়াছড়ি করছে। কিন্তু আমাদের হাতপাখার কর্মীরা নিজের খেয়ে নিজের পরে হাতপাখার জন্য কাজ করছে। জনগণ আমাদেরকে ভালোবেশেই ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

    মহিলা কর্মীরা কুরআন মাথায় রেখে হাতপাখায় ভোট দেয়ার শপথ করাচ্ছে ‍উল্লেখ করে তিনি বলেন,’ এমন অপপ্রচার চালানো হচ্ছে আমাদের ওপর। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত হাতপাখার গণজোয়ার দেখে একদল মানুষের মাথা খারাপ হয়ে যাওয়ায় আমাদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।  এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    পরে নগরীর ৬, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ