ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি: তাপস 

    দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি: তাপস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন,  লাঙ্গলের জোয়ারে ভীতু ওরা, তাই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নৌকার মাঝি। তারা গুজব ও ভয় দেখানোর চেষ্টা করবে। আপনারা গুজবে কান দেবেন না। দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমার সাথে আছে সাধারণ জনগণ। 

    শনিবার বিকেলে বরিশাল টাউন হল চত্বরের সামনে অনুষ্ঠিত মিছিলে তিনি এসব কথা বলেন। 

    নৌকার প্রার্থীকে উদ্দেশ্য তাপস বলেন,  আপনাদের এত ভয় কেন? যদি উন্নয়ন করেন আর জনগণের পাশে থাকেন তবে কেন এমপি, মন্ত্রী ও বহিরাগতদের দিয়ে নগরী অশান্ত করছেন।  আমি শুনেছি রাতের গভীরে গোয়েন্দা সংস্হার কিছু ব্যাক্তি পলাশপুরের ঘরে ঘরে ২হাজার টাকা দিয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্হা নেবেন সিইসি আমরা জানতে চাই। 


    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, ইসমত আরা ইকবাল। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ