ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের গণসংযোগ

    নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের গণসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বরিশালকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। 

    শনিবার সকাল থেকে বিকাল তিনি নগরীর  কয়েকটি ওয়ার্ডের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

    খোকন সেরনিয়াবাত বলেন, বরিশাল নগরী এক সময়ে উন্নয়নের উদাহরণ ছিলো। ছিলো ঐতিয্যের প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত। গত ১০ বছরে এখানে দায়িত্বরত জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে ব্যার্থ হয়েছেন।

    অথচ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। তাই আগামী নির্বাচনের জন্য শেখ হাসিনা আমাকে বরিশালের উন্নয়ন করার দায়িত্ব দিয়ে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আগামী ১২ জুন নৌকায় ভোট দিয়ে সেই কাংখিত উন্নয়ন করার সুযোগ চেয়েছেন মেয়র প্রার্থী খোকন।

    এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করীম, মেহেদী হাসান খাঁন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ