বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডে পুড়েছে ৮টি বসতঘর, পুন.নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

নগরীর চাঁদমারী বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি ঘর পুড়ে ছাই হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার বেলা ১২ টার দিকে বরিশাল স্টেডিয়ামের পেছনে বঙ্গবন্ধু কলোনিতে এই অগ্নিকান্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পেয়েছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা তাদের।
এদিকে, বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম পুড়ে যাওয়া ঘরগুলো পুন.নির্মাণ করে দিবেন বলে জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। তিনি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে এই প্রতিশ্রুতির কথা জানান।
এছাড়া অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসসহ অন্যান্য প্রার্থীরা। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে দুপুরের দিকে কলোনীর বাসিন্দা কালামের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে কালাম, মিলন, জসিম, মাসুম, সালাম, মানিক, শাহিন গাজী, সুখি, রাসেল ও হারুনের বসতঘরে। এতে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৩ জন দগ্ধসহ আহত হন আরো বেশ কয়েকজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে জেলা প্রশাসন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতসহ বিভিন্ন জনপ্রতিনিধি প্রার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ক্ষতিগ্রস্থতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
তাছাড়া পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজ খবর নেন মহানগর যুবলীগ নেতা মাহামুদুল হক খান মামুন। এসময় তিনি ঘোষণা দেন পুড়ে যাওয়া ঘরগুলো পুন.নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করবেন প্রতিমন্ত্রী।
জানা গেছে, ‘বঙ্গবন্ধু কলোনীতে পাঁচ শতাধিক ঘরে দুই হাজার মানুসের বসবাস। এর আগে চলতি বছরের গত মার্চ মাসে ওই কলোনীতে আরও একবার অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়।
আরজেএন