ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বরিশাল সিটি নির্বাচন: মনিটরিং সেল গঠন, আজ নামছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

    বরিশাল সিটি নির্বাচন: মনিটরিং সেল গঠন, আজ নামছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর দুদিন পরেই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের কাক্সিক্ষত ভোটগ্রহণ। তাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে চলছে প্রশাসনের শেষ মূহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে ভোট গ্রহণের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে বরিশালে। কেন্দ্রে কেন্দ্রে চলছে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। একই সাথে নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা মনিটরিংয়ের জন্য গঠন করা হয়েছে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল।

    অপরদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করতে আজ শনিবার থেকে মাঠে নামছেন নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন তাঁরা। নির্বাচনের শুরু থেকেই নগরীর প্রতিটি এলাকায় কাজ করছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মিডিয়া সমন্বয়ক মনিরুজ্জামান জানিয়েছেন, ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩০টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। একজন ম্যাজিস্ট্রেট ৩টি করে ওয়ার্ড এবং ৩০টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তাদের সহযোগিতা করবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

    তিনি জানিয়েছেন, ‘নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বরিশাল মহানগর বিচারিক হাকিম মো. আল ফয়সাল, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এসএম মাহফুজ আলম, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বিচারিক হাকিম মাহফুজুর রহমান, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে বরিশালের বিচারিক হাকিম বেগম সুমাইয়া রেজবী মৌরি, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে বিচারিক হাকিম বেগম সারাহ ফারজানা হক, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের জন্য বিচারিক হাকিম নুরুল আমিন, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ভোলার বিচারিক হাকিম সাইফুল ইসলাম এবং ২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে দায়িত্বপালন করবেন ভোলার বিচারিক হাকিম সুলতান মাহমুদ মিলন।

    নির্বাহী হাকিমের দায়িত্ব পালন করবেন নগরীর ১ নম্বর ওয়ার্ডে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর রহমান, ২ নম্বর ওয়ার্ডে পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ৩ নম্বর ওয়ার্ডে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, ৪ নম্বর ওয়ার্ডে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

    ৫ নম্বর ওয়ার্ডে বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কাওছার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, ৭ নম্বর ওয়ার্ডে বরিশালের মুলাদী উপজেলার নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, ৮ নম্বর ওয়ার্ডে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

    ৯ নম্বর ওয়ার্ডে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ১১ নম্বর ওয়ার্ডে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার রবিউল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ডে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, ১৩ নম্বর ওয়ার্ডে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবু আব্দুল্লাহ খান।

    ১৪ নম্বর ওয়ার্ডে পটুয়াখালীর বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডে পটুয়াখালীর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই, ১৬ নম্বর ওয়ার্ডে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, ১৭ নম্বর ওয়ার্ডে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ডে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান।

    ১৯ নম্বর ওয়ার্ডে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মং এছেন, ২০ নম্বর ওয়ার্ডে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান, ২১ নম্বর ওয়ার্ডে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ফয়সাল আল নুর, ২২  নম্বর ওয়ার্ডে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অং ছিং মারমা, ২৩ নম্বর ওয়ার্ডে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. জসিমউদ্দিন।

    ২৪ নম্বর ওয়ার্ডে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিল্টন চাকমা, ২৫ নম্বর ওয়ার্ডে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রয়া ত্রিপুরা, ২৬ নম্বর ওয়ার্ডে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দেবাযানী কর, ২৭ নম্বর ওয়ার্ডে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মুশফিকুর রহমান।

    ২৮ নম্বর ওয়ার্ডে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কামরুন্নাহার তামান্না, ২৯ নম্বর ওয়ার্ডে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জাবেদ হোসেন চৌধুরী ও ৩০ নম্বর বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অং মাচিং মারমা।

    এদিকে, ‘বরিশাল সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করবেন সমন্বয় ও মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনের আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

    এছাড়া তাঁর সাথে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন উপসচিব, পুলিশ সদর দপ্তরের একজন পুলিশ সুপার, বিজিবি, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, আনসার ও ভিডিপির একজন করে উপ-পরিচালক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তাঁরা ঢাকা আগারগাঁও নির্বাচন ভবনে স্থাপিত মনিটরিং সেলে ভোটগ্রহণের দিন সকাল ৮টা থেকে দায়িত্ব পালন করবেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ