ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • থ্রি হুইলারের জন্য বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে: ফয়জুল করীম 

    থ্রি হুইলারের জন্য বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে: ফয়জুল করীম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিসিসি নিবার্চনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার বিকেলে নগরীর কাশিপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। 

    ফয়জুল করীম বলেন, ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক এবং থ্রি হুইলারের জন্য সিটি কর্পোরেশন থেকে বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে। এর আগে বেলা সোয়া ১১ টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম কলোনিতে অগ্নিকাণ্ডের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীম। 

    পরে আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুপুরের খাবার দেয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। পরে বিকেলে ২৮, ২৯ ও ২০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ