ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • প্রচারে সাড়া ফেলছেন মিজান

    নৌকার প্রচারণায় আলোকিত মুলাদী

    নৌকার প্রচারণায় আলোকিত মুলাদী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে নৌকার প্রচারণায় সাড়া ফেলেছেন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান।

    নগরীর প্রতিটি বর্ধিত এলাকাসহ ওয়ার্ডগুলোতে আলোকিত মুলাদী’র সদস্যদের নিয়ে ঘুরেফিরে লিফলেট বিতরণ, উঠোন বৈঠক, মাইকিং এবং মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

    এসময় তিনি বরিশালকে একটি নতুন বরিশাল বিনির্মাণে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি আদায় করছেন সাধারণ ভোটারদের কাছ থেকে।

    নৌকার পক্ষে তাঁর ধারাবাহিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর বটতলা হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ এবং মিছিল বের করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

    নৌকার ছবি সম্বলিত সাদা রংয়ের টি-শার্ট এবং ক্যাপ পরে ডিসপ্লে করা মিছিলটি গোড়চাঁদ দাস রোড থেকে শুরু হয়ে নগরীর সদর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলের অগ্রভাগে থেকে পথচারী এবং শ্রমজীবীসহ ভোটারদের মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন মিজানুর রহমান।

    জানা গেছে, ‘ছাত্রজীবনে ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন মিজানুর রহমান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে। নিজ এলাকার দরিদ্র সাধারণ মানুষের সাহায্য-সহযোগিতার জন্য ‘আলোকিত মুলাদী’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন মিজানুর রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ